স্মার্টফোন কেনার সময়ে ৬টি বিষয় মাথায় রাখবেন - Smartphone

 


বিজ্ঞাপন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন কেনা গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তবে নতুন স্মার্টফোন কিনতে গিয়ে কনফিউশন হওয়াই স্বাভাবিক। শক্তিশালী র‍্যাম ও উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি,গেমিং কত কিছুই না থাকে এখনকার ফোনে। তাই ভেবেচিন্তেই এই ফোন কিনতে হয়, যাতে কষ্টার্জিত টাকায় কেনা স্মার্টফোন আপনার সকল চাহিদা পূরণ করে।

বিজ্ঞাপন

স্মার্টফোন কেনার সময়

..

এ ক্ষেত্রে ফোন কেনার সময়ে যে বিষয়গুলো নজর দিবেন…

বিজ্ঞাপন

১. একটি স্মার্টফোনের র‌্যাম ও প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ জিনিস।র‌্যাম যত বেশি হবে,ফোনের অ্যাপগুলিও ততটাই মসৃণভাবে চলবে। আপনার প্রায়োরিটি যদি গেমিং হয়,তবে এটি বেশ গুরুত্বপূর্ণ। তাই ফোন কেনার সময়ে নজর দিন র‌্যামের সংখ্যার দিকে। তার সঙ্গে দেখুন সব থেকে ভালো প্রসেসর কোনো ফোনে। আপনার বাজেটে সবচেয়ে বেশি র‌্যাম পাবেন এমন ফোনই নির্বাচন করুন।

২. ফোনের স্টোরেজের বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। কারণ এখন বেশিরভাগ ফোন ব্যবহারকারীই মেমরি কার্ড ব্যবহার করেন না। তাই ফোন কেনার সময়ে অন্তত ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোন কেনার চেষ্টা করুন।

বিজ্ঞাপন

৩. যত দিন যাচ্ছে স্মার্টফোনে ক্যামেরার মান উন্নততর হচ্ছে। এখনকার কম দামের ফোনেই বেশ ভালোমানের ক্যামেরা দিচ্ছে একাধিক সংস্থা। তবে শুধু ক্যামেরার মেগাপিক্সেল দেখে ফোন নির্বাচন করবেন না। কারণ বেশি মেগাপিক্সেলের ক্যামেরার গুণগত মানও কম হতে পারে। তাই ফোন কেনার আগে বিভিন্ন ফোরাম ঘেঁটে যাচাই করে নিন ক্যামেরার মান।

৪. অন্যান্য স্পেসিফিকেশন যতই ভালো হোক না কেন,ব্যাটারি দীর্ঘস্থায়ী না হলে সব বৃথা। ব্যাটারি মাপা হয় মিলিঅ্যাম্পিয়ার এককে। ফোন কেনার সময়ে দেখে নিন ফোনের ব্যাটারির মিলি অ্যাম্পিয়ার কত। এখনকার বেশিরভাগ সংস্থা ফাস্ট চার্জিংয়ের সুবিধা দেয়। ফোন কেনার সময় নজর রাখুন সেই দিকে।

৫. ফোনের ডিসপ্লে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনার দিনের বেশ খানিকটা সময় ফোনের পর্দায় তাকিয়ে কাটবে। তাই গেমিং বা ভিডিও দেখার মতো কাজের জন্য পরিষ্কার ঝকঝকে ডিসপ্লে জরুরি। ফোন কেনার সময়ে নজরে রাখুন পর্দার রেজোলিউশন। তার সঙ্গে ফোনের ক্রিন-টু-বডি রেশিও জেনে নিন।

বিজ্ঞাপন

৬. এখনকার প্রায় সব বাজেট ফোনই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। ফোন কেনার সময়ে দেখে নিন ফোনে সর্বশেষ অ্যান্ড্রয়েডের সংস্করণটি আছে কিনা। না থাকলেও আপডেট করা সম্ভব কি না জেনে নিন।


নিউজটা আপনার কাছে কি রকম লাগছে?

Comments

Popular posts from this blog

[ UPDATED ]How to add a Stylish Note Block [Notebox] in any Blogger Template 2022

T420DESIGN - Responsive, Optimized & Fast loading template for Blogger

New YouTube Tax Policy Will Reduce Income from the US Market?